লাইভ পরীক্ষায় উন্মোচিত হলো অপো এআই স্মার্টফোন

১০ জুলাই, ২০২৪ ২০:০৫  

টেক জার্নালিস্ট, ইউটিউবার ও পার্টনারদের সামনে বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রিতে বুধবার রাতে স্মার্টফোনে ‘এআই ঝলক’ দেখালো অপো। এআইয়ের ছোঁয়া ও অনন্য ইমেজিং টেকনোলজির সমন্বিত অনুষ্ঠানে উন্মোচন করা হয় এই সিরিজের তিনটি ফোন। ফোনগুলো ৩০টি ব্যাংক থেকে কেনা যাবে ইএমআই সুবিধায়।

অনুষ্ঠান স্থলে দুবাইয়ের আবহ তৈরি করে রেনো১২ এফ সিরিজের ফোনে ছবি তুলে ও নানা ফিচার পরখ করে বিস্ময় প্রকাশ করলেন টয়া-শাওন জুটি। রাফসান সাবাবের উপস্থাপনায় ফোনটি কখনো শাওরে গোসল করিয়ে, তৈলাক্ত বার্গারের তেলে জড়িয়ে, ফোনের ওপর চা ফেলে দিয়ে ফোনের সক্ষমতা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠঅনে অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং ফোন তিনটির দাম ঘোষণা করেন। তিনি জানালেন, রেনো ১২ এফ (৮জিবি) পাওয়া যাবে ৩৪ হাজার ৯৯০ টাকায়। রেনো ১২ এফ (১২জিবি) দাম পড়বে ৪২ হাজার ৯৯০ টাকা। এবং রেনো ১২ সিরিজের ৫জি ফোনের দাম ৫৯ হাজার ৯৯০ টাকা।

অনুষ্ঠানে এই ফোনগুলোর ফিচারগুলোর ব্যাখ্যা দেন প্রোডাক্ট ম্যানেজার জারা। তিনি জানান, অপোর উন্মোচিত নতুন রেনো১২ এফ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। অপো'র অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই ফোন দিয়ে ভবিষ্যৎকে রাঙাবে নতুনভাবে। বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীরা এখন অপো'র সর্বাধুনিক রেনো সিরিজের এই চমকপ্রদ ফোনটি দিয়ে সাধারণ মুহুর্তগুলোকে অসাধরণ করে তুলতে পারবেন। সব ব্যবহারকারীর কাছে এআই প্রযুক্তি পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণের অংশ হিসেবে এই ফোন উন্মোচন করেছে অপো, যা বাংলাদেশে প্রযুক্তিগত উৎকর্ষের এক নতুন যুগের আভাস দেয়। এই চমৎকার ফোনটিতে একই সঙ্গে রয়েছে শক্তিশালী এআই এবং অসাধারণ ইমেজিং প্রযুক্তি।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূলো। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের

স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করে অপো বাংলাদেশ।